সিলেটে ফিউচার লার্নিং হাবের উদ্যোগে বিনামূল্য মাসব্যাপী ইলেকট্রিক্যাল রিপিয়ারিং প্রশিক্ষণ শুরু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৬, ৯:০২:২৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে ফিউচার লার্নিং হাবের উদ্যোগে বিনামূল্য মাসব্যাপী ইলেকট্রিক্যাল রিপিয়ারিং প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল সোমবার ব্র্যাক ইডিইউ প্রজেক্টের আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং ফিউচার লার্নিং হাব, সিলেটের পরিচালনায় এই মাসব্যাপী ‘ইলেকট্রিক্যাল রিপিয়ারিং’ কোর্সের উদ্বোধন করা হয়।
ফিউচার লার্নিং হাবের প্রিন্সিপাল জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রগতির রিজিওনাল ম্যানেজার মো. সারোয়ার হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইডিইউ, সিলেট নর্থ-ইষ্ট ডিভিশনের জেবুন্নেছা খালেক, ফিউচার লার্নিং হাবের মোবাইল সার্ভিসিংয়ের প্রশিক্ষক মনির আহমদ এবং ইলেকট্রিক্যাল ইন্সটলেশন অ্যান্ড মেইনটেন্যান্সের প্রশিক্ষক শফিকুর রহমান।
ফিউচার লার্নিং হাবের এক্সিকিউটিভ অফিসার মোহসিন রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন ইয়হিয়া মাহমুদ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। এই প্রশিক্ষণের মাধ্যমে ইলেকট্রিকের যাবতীয় কাজ প্রশিক্ষণার্থীরা শিখতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, এই এক মাসব্যাপী কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীরা ইলেকট্রিক্যাল রিপিয়ারিংয়ের বিভিন্ন কারিগরি ও ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করবেন।




