পর্তুগালে বিশ্বনাথ এসোসিয়েশনের ১৮১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৬, ৯:০৬:২৯ অপরাহ্ন
বিশ্বনাথ থেকে রফিকুল ইসলাম জুবায়ের : গত ২৪ অক্টোবর পর্তুগালের লিসবন শহরের স্থানীয় একটি রেস্তোরাঁয় বিশ্বনাথ এসোসিয়েশন অফ পর্তুগাল এর ১৮১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সংগঠনের স্থায়ী কমিটির সদস্য আব্দুল হাসিব আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করেন।এ সময় সংগঠনের স্থায়ী কমিটির সদস্য ও নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাসুম আহমদ, মো. ইয়াহ্হিয়া, শরীফ আহমদ রাজু, আবুল বসর, জালাল আহমদ, আব্দুল মনাফ (মনাই), লিটন মিয়া ও কাওসার আহমদ।
শামীম আহমেদকে সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে রাবেল আহমেদকে সাধারণ সম্পাদক করে ১৮১ সদস্য বিশিষ্ট কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে মো. রফিক আহমেদ, সহ-সভাপতি পদে মো. রাসেল আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আল-আমিন, সাংগঠনিক সম্পাদক পদ আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক পদে আকমল হোসেন রয়েছেন এবং প্রচার সম্পাদক পদে ফরহাদ উদ্দিনকে নির্বাচিত করা। পরবর্তীতে নির্বাচিতরা সকলের মতামতের ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি নির্বাচিত করবেন।
প্রেস ব্রিফিংয়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি পর্তুগালে বসবাসরত বিশ্বনাথবাসীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পারিক সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করা হয়।সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে প্রবাসী বিশ্বনাথবাসীদের মধ্যে সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হবে। পাশাপাশি প্রবাসে বিশ্বনাথের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা এবং কমিউনিটির কল্যাণে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় সংগঠনটি আরও সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে বলে প্রত্যাশা করছেন



