দিরাই’র আদনান-লাবীব দেড় বছরে কুরআনে হাফেজ হলেন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৬, ১:৩৯:৪১ অপরাহ্ন
ডাক ডেস্কঃ সুনামগঞ্জের দিরাই উপজেলার ঐতিহ্যবাহী জগদল গ্রামের কৃতি সন্তান আপন দুই ভাই নাবীল আদনান (১২) ও লাবীব আবরার (৯) একসাথে হিফজুল কুরআন সম্পন্ন করেছে। মাত্র দেড় বছরে তারা কুরআনে হাফেজ হলেন। সিলেট নগরের হাউজিং এস্টেট উম্মুল ক্বুরা একাডেমি থেকে গত ৭ অক্টোবর তারা এই কৃতিত্ব অর্জন করে।
নাবীল ও লাবীব জাতীয় শিক্ষক ফোরাম সিলেট মহানগর সভাপতি, ‘জগদল বার্তা” সম্পাদক মুফতি মাওলানা সোলাইমান হাসান কামরুল এবং জগদল ‘ভাটিবাংলা মেমোরিয়াল কিন্ডারগার্টেন’র প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল উম্মে সালমা দম্পতির সন্তান।
কুরআনে হাফেজ হওয়া দুই ভাইয়ের উজ্জ্বল ভবিষ্যৎ এর জন্য তাদের পরিবার সকলের কাছে দোয়া চেয়েছেন।



