গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে এসেক্স শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৬, ৬:৪৩:৩১ অপরাহ্ন
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে এসেক্স শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২ নভেম্বর ডেগেনহামের স্থানীয় একটি কমিউনিটি হলে সংগঠনের চেয়ারপারসন মোমিন আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ সাহিদুর রহমানের পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হয়।
হামজা আহমেদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জিএসসির কেন্দ্রীয় সহসভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক মির্জা আসহাব বেগ ।
বিশেষ অতিথি ছিলেন বার্কিং-ডেগেনাম কাউন্সিলের কাউন্সিলর ছদরুজ্জামান খান, কাউন্সিলর ফয়জুর রহমান, কাউন্সিলর ফারুক আহমেদ, কেন্দ্রীয় কমিটির জয়েন্ট ট্রেজারার মোঃ ইসবাহ উদ্দিন, সাউথ-ইষ্ট রিজিয়নের সাধারণ সম্পাদক সূফী সুহেল আহমদ, জিএসসি কেন্দ্রীয় কমিটির মেম্বারশীপ সেক্রেটারি আব্দুল মালিক কুটি, সাউথইস্ট রিজিয়ন কমিটির ট্রেজারার মো. আবুল মিয়া, সাউথইস্ট রিজিয়নের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধুরী, সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের সাধারণ সম্পাদক প্রিন্সিপাল সানোয়ার আলী কয়েছ, জিএসসি ইষ্ট লন্ডন ব্রাঞ্চের চেয়ারপারসন সৈয়দ জিল্লুর হক, সাধারণ সম্পাদক সাহান চৌধুরী, জিএসসি সিলেট চ্যাপ্টার-এর সাধারণ আবদুস সামাজ নজরুল।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন-এসেক্স শাখার সহ-সভাপতি সালেহ আহমেদ আলফু, আব্দুল রহিম বেগ, শেখ ফারুক আহমেদ, শাহাজান মিয়া, নজরুল ইসলাম, সৈয়দ আশফাক আহমেদ, সানোয়ার মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোনিম সোহেল, ট্রেজারার আবুল হোসেন, মেম্বারশীপ সেক্রেটারি আতিকুর রহমান লিটন, শিক্ষা বিষয়ক সম্পাদক সাব আলী, ইষ্ট লন্ডন ব্রাঞ্চের প্রচার সম্পাদক মির্জা কাশেম প্রমুখ।
সভার প্রারম্ভে সভাপতির শুভেচ্ছা বক্তব্যের পর সাধারণ সম্পাদক শাহ সাহিদুর রহমান সাংগঠনিক রিপোর্ট ও ট্রেজারার আবুল হোসেন একবছরের ফাইনান্সিয়েল রিপোর্ট উপস্থাপন করেন। সভায় সর্বসম্মতিক্রমে রিপোর্ট দুটি পাশ করা হয়।



