সংসদ সদস্য এম. কয়সর আহমেদকে বৃটিশ প্রবাসী নেতৃবৃন্দের অভিনন্দন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৬, ১১:৪৮:২৭ অপরাহ্ন
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য কয়সর এম. আহমেদকে অভিনন্দন জানিয়েছেন বৃটিশ প্রবাসী নেতৃবৃন্দ। জগন্নাথপুরের বিভিন্ন সড়কের উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করায় তাঁকে অভিনন্দন জানিয়ে প্রবাসী নেতৃবৃন্দ বলেন, জগন্নাথপুর-বিশ্বনাথ সড়ক, জগন্নাথপুর -বেগমপুর সড়কসহ উপজেলার বিভিন্ন সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা। এর ফলে মানুষ ভোগান্তির শিকার হন। মানুষের ভোগান্তির অবসানে সংসদ সদস্য কয়সর এম. আহমেদ পদক্ষেপ গ্রহণ করেছেন। ইতোমধ্যে কয়েকটি প্রকল্প অনুমোদিত হয়েছে।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সকল রাস্তাঘাট তাঁর হাত ধরে উন্নয়ন সাধিত হবে। তারা সংসদ সদস্য কয়সর এম. আহমেদ’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন।
অভিনন্দন জ্ঞাপনকারীরা হচ্ছেন, বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মহিব চৌধুরী, জেবিবিইটি ট্রাস্টি যথাক্রমে এম এম নুর, এম এ কাদির, মুজিবুর রহমান, সাবেক সেক্রেটারি আঙ্গুর আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী শাহীন মিয়া। বিজ্ঞপ্তি।



