অবিলম্বে সিলেট প্রদেশ ঘোষণা করুন- সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২৫, ৯:০৬:৫৩ অপরাহ্ন
দেশের ৯টি প্রদেশ ঘোষণা করতে হবে। প্রাদেশিক সরকারের মাধ্যমে দেশ পরিচালিত হবে। সিলেট প্রদেশ সহ ৯টি প্রদেশ বাস্তবায়ন করতে হবে। বৈষম্যবিরোধী জনআকাঙ্খার রাষ্ট্রকাঠামো ও শাসন পদ্ধতি গঠন করতে হবে। সিলেট প্রদেশ বাস্তবায়নে সম্মিলিত উদ্যোগ নিতে হবে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ও এক ব্যক্তির দুই ভোট বাস্তবায়ন করতে হবে।
শুক্রবার বিকেল ৩ টায় সিলেট সিটি পয়েন্ট সম্মুখে সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের উদ্যোগে মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।
সমাজসেবী মোজাম্মেল হকের সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজকর্মী আনোয়ার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন- বাংলাদেশ প্রদেশ বাস্তবায়ন পরিষদ কেন্দ্রীয় আহবায়ক মো. আমিন উদ্দিন বিএফসি, জেএসডির কেন্দ্রীয় সহ-সভাপতি চৌধুরী আহসান উদ্দিন চৌধুরী সুইট, সাংবাদিক মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, যুক্তরাজ্য প্রবাসী শামসুল হক, চৌধুরী দেলোয়ার হোসেন জিলন, আসাদুজ্জামান চৌধুরী, আবু সাঈদ, মাহবুব রহমান, মাহবুব চৌধুরী, মাসুক আহমদ প্রমুখ।




