সিলেটের যেসব এলাকায় শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২৫, ১১:৪৭:৩২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের শ্রীরামপুর উপকেন্দ্রে ১১ কেভি ক্যাবল লেয়িং ও এল.এ স্থাপনের জন্য বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। শনিবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন বিক্রয় ও বিতরণ বিভাগ-৩, বিউবো, সিলেট এর ১১ কেভি শিববাড়ি বাজার ফিডার, চান্দাই ফিডার ও বিসিক ফিডার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩-এর নির্বাহী প্রকৌশলী শ্যামল চন্দ্র সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ কেভি শিববাড়ি বাজার, ১১ কেভি চান্দাই, ১১ কেভি বিসিকের আওতাধীন মোমিনখোলা, বারখলা, গালিমপুর, শিববাড়ী, জৈনপুর, পৈত্যপাড়া, ফকিরপাড়া, তালুকদারপাড়া, সোনারগাঁও রয়েল সিটি, খোজারখোলা, পাঠানপাড়া, আলমপুর, গোটাটিকর, ষাটঘর, গঙ্গারামের চর, কুশিঘাট, পালপুর, বিসিক শিল্প এলাকা সহ ১১ কেভি শিববাড়ি বাজার, চান্দাই, বিসিক ও ইন্ডাস্ট্রি ফিডারের আওতাভুক্তসহ আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এতে আরও জানানো হয়, কাজ সম্পন্ন হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সংযোগ চালু হতে পারে। সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।




