সিলেটের ডিসি হলেন র্যাবের সেই আলোচিত ম্যাজিস্ট্রেট সারওয়ার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২৫, ৬:৩০:৩৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : র্যাবের সেই আলোচিত ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে সিলেটের ডিসি করা হয়েছে। আজ সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাকে তার নামের পাশে উল্লেখিত জেলায় জেলা প্রশাসক ও মেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি/ পদায়ন করা হলো। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আদেশে সরওয়ার আলমকে সিলেট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি/পদায়ন করা হয়েছে। এর আগে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত ছিলেন।
এর আগে উপসচিব পদে পদোন্নতি পান আলোচিত ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। গত বছরের ১৩ আগস্ট নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য জানান তিনি।




