টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রস্তুতি শেষপর্যায়ে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৩, ৯:৩৬:৩৮ অপরাহ্ন
ডাক ডেস্ক : আগামী ১৩ জানুয়ারি টঙ্গীর তুরাগতীরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫৬তম বিশ্ব ইজতেমা। এরই মধ্যে বিশ্ব ইজতেমায় সম্পূর্ণ করা হয়েছে অধিকাংশ কর্মকাণ্ড। এরই মধ্যে ময়দানের ৭৫ ভাগ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে ইজতেমা আয়োজক কমিটি। প্রস্তুত করা হয়েছে জেলাভিত্তিক খিত্তার তালিকা।
আলমি শুরার তত্ত্বাবধানে জুবায়েরপন্থির তিন দিনের ইজতেমাকে ঘিরে টঙ্গী ও আশপাশ এলাকায় ধর্মীয় উৎসবের আমেজ বিরাজ করছে। প্রতি বছর ইজতেমায় তাবলিগ জামাতের ঢাকা জেলার সাথিরা সবার শেষে তাদের জন্য নির্ধারিত খিত্তার কাজ করে থাকেন এবারও শুধু ঢাকা জেলার মুসল্লিদের জন্য নির্ধারিত খিত্তার স্থান বাদে অন্যসব কাজ দ্রুত এগিয়ে চলছে। আগামী বৃহস্পতিবারের মধ্যেই দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি ময়দানে এসে তাদের জন্য নির্ধারিত খিত্তায় অবস্থান নেবেন।



