মিটফোর্ডে ব্যবসায়ী হত্যাকাণ্ডের ঘটনায় দিরাইয়ে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২৫, ৮:৫৫:৪৯ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা :- সুনামগঞ্জের দিরাইয়ে রাজধানী ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে চাঁদার দাবিতে এক বাঙারি ব্যবসায়ীকে নৃশংস হ’ত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১২ জুলাই) মাগরিবের নামাজের পর পৌর শহরের মধ্য বাজার জামে মসজিদের সামনে থেকে এ মিছিলটি বের করেন সর্বস্থরের ছাত্র জনতা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা পয়েন্টে এসে শেষ হয়। এরপর ছাত্র জনতা সেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করেন।
দেশব্যাপী অব্যাহত চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম, লাগামহীন বর্বরতা এবং অরাজকতার রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আকরাম হোসেন অনিক, আতাহার আলী, রশিদ চৌধুরী, হাবিবুর রহমান সহ আরও অনেকে।
এসময় বক্তারা হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।




