গোলাপগঞ্জের বহরগ্রাম-শিকপুর সেতুর দ্রুত কাজ শুরু করার দাবীতে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২৫, ৮:৪৩:০০ অপরাহ্ন
গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: গোলাপগঞ্জে বহরগ্রাম শিকপুর সেতুর দ্রুত কাজ শুরু করার দাবী জানিয়ে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করেছেন গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসী।
আজ রোববার (১৩ জুলাই) বহর গ্রাম-শিকপুর ব্রিজের জমি অধিগ্রহণ এর জন্য একুইজেশন এক্টের ৪ ও ৬ ধারা জারি করে জমির মালিকদের ন্যায্য পাওনা প্রদান করে দ্রুত কাজ শুরু করার দাবী জানিয়ে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার সর্বস্তরের জনগণের পক্ষে সিলেটের জেলা প্রশাসক কাছে স্মারক লিপি প্রদান করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ স্মারক লিপি গ্রহণ করেন এবং তিনি এসময় জানান ,ব্রিজের কাজ চলমান রয়েছে শুধু নতুন এলাইনমেন্টে রাস্তার এপ্রোচ একটু ছোট করে দ্রুত ভূমি অধিগ্রহণের জন্য নোটিস জারি করবেন এবং খুব শিগগিরই আবারও কাজ হবে।এসময় উপস্থিত ছিলেন বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ আতিকুর রহমান, ইউপি সদস্য আবুল কাশেম, সমাজসেবী মাওলানা মুজিবুর রহমান, শামছুল ইসলাম, বিশিষ্ট মুরব্বি বাহার উদ্দিন, হাজী হারুন মিয়া, কুশিয়ারা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ শাহেদ আহমদ প্রমুখ।উল্লেখ্য
একই দাবিতে গত শনিবার বিকেল ৫টায় বুধবারীবাজারে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার বাসীর উদ্যোগে স্থানীয় বুধবারী বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।



