সুনামগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২৫, ৩:২৫:৫৬ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি : বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অবমাননা ও ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানকে নিয়ে কটূক্তি এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ বলেন, বিএনপি এদেশের গণমানুষের দল। বিএনপির নেতৃত্বে ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে এদেশে ফ্যাসিস্ট সরকার পালাতে বাধ্য হয়েছে। মব সৃষ্টির মাধ্যমে জামত শিবির দেশে নতুন করে অরাজকতা সৃষ্টি করছে। তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। সকল ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের ষড়যন্ত্র থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন- জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ আমিন, সিনিয়র সহ সভাপতি সোহেল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হক, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম রাজু প্রমুখ।




