অগ্নিকাণ্ডে গৃহহারা আসিদ আলীকে গহরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্সের অনুদান প্রদান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২৫, ১২:৫৭:৩৭ অপরাহ্ন
বালাগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : গত ৭ জুলাই ভয়াবহ অগ্নিকাণ্ডে গৃহহারা বালাগঞ্জের পূর্ব সুলতানপুর গ্রামের দরিদ্র কৃষক আসিদ আলীকে গহরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্স’র পক্ষ থেকে নগদ ২০হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকালে এ অনুদান প্রদান করা হয়। অনুদান হস্তান্তরকালে উপস্থিত ছিলেন গহরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্স’র স্থানীয় প্রতিনিধি প্রবীণ সমাজকর্মী তজমুল আলীর মুহুরি, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য শামীম আহমদ, খাঁপুর গ্রামের সমাজকর্মী খসরু মিয়া এবং বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু।
এদিকে গৃহহারা দরিদ্র কৃষক আসিদ আলীর বসতঘর পুননির্মাণ কাজ এগিয়ে চলছে। দেশে-বিদেশে থাকা বিত্তবান, হৃদয়বান সকলের সহযোগিতায় চলমান এ নির্মাণ কাজ আগামী কয়েকদিনের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে।




