১০ লক্ষ টাকা ব্যয়ে জাউয়া বাজার ইউনিয়ন কমপ্লেক্সের সংস্কার সম্পন্ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২৫, ৬:১৫:০৮ অপরাহ্ন
জাউয়া বাজার (ছাতক) থেকে নিজস্ব সংবাদদাতা : ছাতকের জাউয়া বাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে দৃষ্টিনন্দন সৌন্দর্য বর্ধনের সংস্কার কাজ সম্পূর্ণ হয়েছে। স্থানীয় সরকার অধিদপ্তরের অর্থায়নে প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে সংস্কার কাজের মধ্যে কমপ্লেক্সের সামনের মাঠে আরসিসি ঢালাই, টাইলস ফিটিং, সম্পূর্ণ ভবনের রং করা, ভবনের ছাদের রিপিয়ারিং ঢালাই ও দরজা জানালার কাজ করা হয়।
জাউয়া বাজার ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল হক জানান, এলাকার প্রবাসীদের প্রচেষ্টায় ও তাদের অর্থায়নে ক্রয়কৃত ভূমিতে এই দৃষ্টিনন্দন কমপ্লেক্সটি নির্মিত হয়েছে। ইউনিয়ন কমপ্লেক্সের সীমানা প্রাচীর নির্মাণে সরকারের পাশাপাশি প্রবাসীদের সহযোগিতা কামনা করেন তিনি।




