দিরাইয়ে জগদল ইউনিয়ন খেলাফত মজলিসের কমিটি গঠন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২৫, ৭:১৭:৫০ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতাঃ- সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের খেলাফত মজলিসের কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার (৯ আগস্ট) বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলার জগদল ইউনিয়ন শাখার শুরা অধিবেশন মাওলানা সাইফুর রহমানের সভাপতিত্বে ও মুফতি নাজমুল ইসলাম নোমানের পরিচালনার অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতি ক্রমে মাওলানা সাইফুর রহমানকে সভাপতি ও মুফতি নাজমুল ইসলাম নোমানকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
শুরা অধিবেশনে অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা সিরাজুল হক, সহ সাধারণ সম্পাদক মাওলানা মুস্তাফিজুর রহমান রাজু, সাংগঠনিক সম্পাদক মুফতি নাজমুল ইসলাম নোমান, পৌর শাখার সিনীয়র সহ সভাপতি মাওলানা আব্দুস সালাম, সাধারণ সম্পাদক হাফিজ ইয়াহইয়া বিন হাবীব, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস দিরাই উপজেলা সাবেক সভাপতি হাফিজ আফফান আহমদ, আলিয়া মাদরাসা বিষয়ক সম্পাদক হাফিজ সাদিক আহমদ সহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়ীত্বশীলবৃন্দ।
উপস্থিত নেতৃবৃন্দ নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিনন্দন জানিয়ে সংগঠনের কাজকে তৃণমূল আরও জোরদার করার আহবান জানান।




