শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে কার্যক্রম শুরু করলো এমসি কলেজ ছাত্রদল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০২৫, ৮:৫৮:০৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নিজেদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রদল। আজ বুধবার (১৩ আগস্ট) বাদ আসর তারা মাজার জিয়ারত করেন।
জিয়ারতে নবনির্বাচিত সভাপতি খান মোহাম্মদ সামী ও সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জুনেদের নেতৃত্বে কাউন্সিলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী রাজিব হোসাইন সাহিদ, হাবিবুর রহমান নাঈম, হাবিবুর রহমান হাবিব এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী এহসানুল হক তালহা ও শাহ হুমায়ুন উপস্থিত ছিলেন।
এ সময় সংগঠনের অন্যান্য নেতাকর্মীদের মধ্যে জাকির চৌধুরী, আমিনুর রহমান ইয়াহিয়া, শামসুজ্জামান দীপন, মেহেদী চৌধুরী, মাসুদ রানা, জুয়েল মাহমুদ, তৈয়বুর রহমান আবির, মহসিন আহমদ সুহেল, সানোয়ার আহমদ মাহদী, আশরাফ হোসেন সুহেল, আজহারুল ইসলাম, আমির হোসেন জাকির, কিবরিয়া আহমদ সৌরভ, সোহাগ আলম, মাহদি ইসলাম, নাসির হোসাইন, মারজান আহমদ, আহমদ আল মারওয়ান, আবিদ আহমদ, সজিব পাল, মাসুম আহমদ, আব্দুল করিম কিবরিয়া, লায়েক আহমদ, আব্দুল কাইয়ুম, আব্দুল মজিদ, রহিম আলী, লিমন হোসেন, সিদ্দিকুর রহমান, কিবরিয়া আহমদ সৌরভ, আরিফুল হক, মাহতাবুর রহমান শাফী, ওয়াসিম চৌধুরী, তৈয়বুর রহমান আবির, কাওছার আহমদ, ইমন চৌধুরী, আহমদ শাহরিয়ার চৌধুরী মাহি, আবু রায়হান, মাহবুবুর রহমান, ফাহমিদ আহমদ, জাহেব আহমদ এবং অন্যনা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




