বানিয়াচংয়ে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২৫, ৯:৪৩:৩৮ অপরাহ্ন
বানিয়াচং (হবিগঞ্জ) থেকে সংবাদদাতা : বানিয়াচংয়ে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১ জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।
শুক্রবার বাদ মাগরিব স্থানীয় বড়বাজারস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোস্তফা আল হাদির সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক আহবায়ক আলহাজ্ব লুৎফুর রহমান। তিনি সংক্ষিপ্ত আলোচনায় বলেন, গণতন্ত্র রক্ষায় সৈরাচর এরশাদ বিরোধী আন্দোলনে আপোষহীন উপাধি পেয়েছেন, ওয়ান এলিভেনে জেলে গেছেন তবুও দেশ এবং জনগণের চিন্তা করে দেশ ছেড়ে পালিয়ে যাননি। সৈরাচার শেখ হাসিনার সাথে আপোষ করেননি, জেলে বন্দী ছিলেন, চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছেন তারপরও গনতন্ত্রের সংগ্রাম চালিয়ে গেছেন। এমন একজন দেশ মাতার আজ ৮১ তম জন্ম দিন।এই দিনে আমাদের প্রানপ্রিয় নেত্রীর সু সাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি এবং দেশের জন্য যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করি। সৈরাচার শেখ হাসিনাকে হটাতে যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করি।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আনছার উদ্দিন,শেখ আমজাল হোসেন, আব্দুল মন্নান লস্কর, মাওলানা রুহুল আমিন, ওয়াহিদুল মুরাদ, সামছুল আরেফিন, আল আজাদ হোসেন জাবেদ, মোশাররফ হোসেন খেলু, শরীফ উদ্দিন আহমেদ ঠাকুর প্রমূখ।
আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুসাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা, স্বাধীনতার যুদ্ধ থেকে ২৪শের ৫ই আগষ্ট পর্যন্ত গনতন্ত্র রক্ষার আন্দোলনে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করে বিশেষ মোনাজাত করেন উপজেলা উলামাদলের সভাপতি মাওলানা মতিউর রহমান।




