শান্তিগঞ্জে ৫০০ কেজি পোনামাছ অবমুক্ত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২৫, ৭:৫৯:০৯ অপরাহ্ন
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জে রাজস্ব বাজেটের আওতায় ২০২৫-২৬ অর্থ বছরে দেখার হাওরের প্লাবনভূমি ও ৩ টি প্রাতিষ্ঠানিক পুকুরে বিভিন্ন প্রজাতির ৫০০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
আজ বুধবার (২৭ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এ পোনা মাছ অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শামশুল করিম, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা মৎস্য কর্মকর্তা আল-আমীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, শান্তিগঞ্জ কার্প হ্যাচারি কমপ্লেক্স কর্মকর্তা মনিরুজ্জামানসহ আরও অনেকে।




