সিলেটে ডায়াবেটিস, প্রেসার ও বাত ব্যথা বিষয়ক প্রশিক্ষণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ৭:০৭:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সিলেটে এবার ডায়াবেটিস, হাইপ্রেসার(হাইপারটেনশন) এবং বাত ব্যাথার রোগীদের চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ইকবাল আহমদ চৌধুরীর উদ্যোগে এই প্রশিক্ষণ আগামী ৩১ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে নয়টায় সোবহানীঘাটের ইবনে সিনা হাসপাতালে অনুষ্ঠিত হবে। এতে অংশ গ্রহণকারীদেরকে এসব রোগ ও এর চিকিৎসা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। পাশাপাশি এসংক্রান্ত বিভিন্ন গাইড বইও ফ্রি প্রদান করা হবে।
এতে অংশ গ্রহণ করতে হলে নিম্নোক্ত নম্বরে (ডা. ফয়েজ আহমদ -০১৭৩২৪৪৮৩০৫) এসএমএস করে কিংবা সরাসরি ফোন করে রেজিস্ট্রেশন করতে পারবেন।যারা অত্যন্ত গরীব/অসহায় তারা ফ্রি রেজিস্ট্রেশন করতে পারবেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।




