ফ্যাসিবাদী অপশক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে আরো কঠোর হওয়ার দাবি খেলাফত মজলিসের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ৭:৩৬:৫৪ অপরাহ্ন
খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার বাদ আছর ভার্থখলা মসজিদের সামন থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়ন ও প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ প্রদানসহ ৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের জেলা সেক্রেটারি দিলওয়ার হোসাইন।
এসময় তিনি বলেন, “দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার রক্ষায় আমরা ৬ দফা জনদাবী উপস্থাপন করছি। এই দাবি এখন সময়ের অনিবার্য দাবি। জনগণের ন্যায়সঙ্গত দাবী সরকারকে অবশ্যই মানতে হবে।
খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা আব্দুশ শহীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান আবদালের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা শাখার প্রকাশনা সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, হাফিজ আলাউদ্দিন, ফখরুল ইসলাম, আব্দুল্লাহ আল জাবের, এনামুল ইসলাম, মাওলানা আনাউল হক, জাহিদ আহমদ প্রমুখ।




