জৈন্তাপুরে কৃতি শিক্ষার্থী ও অভিভাবকদের সংবর্ধনা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ৭:৫৬:০৬ অপরাহ্ন
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের জৈন্তাপুরে সিকন্দর আলী শিক্ষা ফোরাম আয়োজিত কৃতি শিক্ষার্থী ও অভিভাবকদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। জৈন্তাপুর উপজেলায় ২০২৫ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ কৃতিত্ব অর্জনকারী ১৪জন শিক্ষার্থী, ২জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ৩ জন মেডিক্যাল শিক্ষার্থী, ৩জন বিসিএস পরীক্ষায় উত্তির্ণ ও তাদের অভিভাবক শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ছিকন্দর আলি শিক্ষা ফোরামের ব্যবস্হাপনায় জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ফোরামের সভাপতি ও সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট -৪ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী জয়নাল আবেদীন সভাপতিত্ব করেন।
আমেনা হেলালী টেকনিক্যাল ইন্সটিটিউটের সুপারেটেন্ট হেলাল আহমদ ও জহির উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা।
সভায় অতিথিবৃন্দ জৈন্তাপুরের শিক্ষার মান উন্নয়ন ও বিকাশে ও আলোকবর্তিতার অন্যতম দিকপাল ব্যাক্তিত্ব মরহুম ছিকন্দর আলির স্মৃতিচারণ করেন। এসময় তারা বলেন, কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবক, শিক্ষকদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান তাদের সামনের দিকের শিক্ষা জীবনের জন্য অনুসরণীয় ও অনুকরণীয় হয়ে থাকবে।
এসময় তারা ছিকন্দর আলি শিক্ষা ফোরামের পৃষ্ঠপোষকতায় যারা জড়িত প্রবাসী সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ১৪ শিক্ষার্থী ছাড়াও যারা সংবর্ধিত হয়েছেন তারা হলেন- মাসুম আহমেদ (বিসিএস প্রশাসন), ডা. রেদওয়ান নাসির শাকিল, এমবিবিএস, মোছাঃ রাবেয়া সুলতানা ডায়না (সাধারণ শিক্ষা), ডাঃ মালিহা সুলতানা রুপিন, মোস্তফা মো. আলাউর রহমান ও ডা. তানিমা ফেরদৌস।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফোরামের সহ সভাপতি মাওলানা মুজম্মিল হেলালী, সমাজ সেবক মহিউদ্দিন জাকারিয়া, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, লামনীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক আব্দুল মালিক, হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজির আলি সরকার, রনিফৌদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ছিকন্দর আলী শিক্ষা ফোরামের সেক্রেটারী মোস্তাক আহমেদ, সারিঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম, রমজান রুপজান বাগেরখাল একাডেমির অধ্যক্ষ সিরাজুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, সাবেক সভাপতি ফয়েজ আহমদ, ফতেহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াস হোসেন, মাস্টার রফিক আহমদ ও মনজুর আহমদ।
অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক পুরস্কার এবং নগদ অর্থ প্রদান করা হয়।




