জৈন্তাপুরে বিশ্ব পর্যটন দিবস পালিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ৯:০৭:২৭ অপরাহ্ন
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসন আয়োজিত বিশ্ব পর্যটন দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা, চিত্ররাঙ্গন প্রতিযোগিতা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৭ শে সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা।
অনুষ্ঠানের শুরুতে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এক র্যালি বের করা হয়। পরে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় জৈন্তাপুর উপজেলার পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশে যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো নিমার্ণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারের পাশাপাশি পর্যটন স্থানের উন্নয়ন ও সংরক্ষণে বে-সরকারি পর্যায়ে বিনিয়োগ করার আহবান জানানো হয়েছে।
উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) মো: আজিজুল হক খোকনের পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীন, জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: মিল্লাদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইফুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, সাবেক সভাপতি ফয়েজ আহমদ, ছিকন্দর আলী শিক্ষা ফোরামের সহ-সভাপতি মাওলানা মুজম্মিল হেলালী, সমাজ সেবক মহিউদ্দিন জাকারিয়া, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, লামনীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক আব্দুল মালিক, হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজির আলি সরকার, রনিফৌদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ, সারিঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম, রমজান রুপজান বাগেরখাল একাডেমির অধ্যক্ষ সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে চিত্ররাঙ্গন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।




