নির্বাচনের আগে ২ হাজার এএসআই নিয়োগ: আইজিপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ৫:৩৪:০১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২ হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই) নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের আইজিপি এ তথ্য জানিয়েছেন। এ ছাড়া আরও ২ হাজার জনকে পদোন্নতি দিয়ে এএসআই করা হবে।
এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মো. মোখলেস উর রহমান বলেন, আগামী নির্বাচন রোল মডেল হিসেবে করতে চায় সরকার। সে অনুযায়ী মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতিত্ব হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে এ সময় হুঁশিয়ারি দেন জ্যেষ্ঠ এই সচিব।




