সুনামগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থীর সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৯:১২:১৮ অপরাহ্ন
জগন্নাথপুর সুনামগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুরে- শান্তিগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট ইয়াসীন খানের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও জগদীশপুর গ্রামের বাসিন্দা মরহুম আকিবুল মিয়া তালুকদার এর বাড়িতে ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগনের উদ্যোগে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
কলকলিয়া ইউনিয়ন জামাতের সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে ও মিছবাহ উদ্দিনের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মো. মুশতাক আহমদ।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ইয়াসীন খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আফজাল হোসাইন,কলকলি ইউনিয়ন ওলামা পরিষদের সভাপতি মাওলানা শিব্বির আহমদ, ৩ নং ওয়ার্ডের সাবেক সভাপতি মুজিবুর রহমান প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন,জগন্নাথপুর পৌর জামায়াতের সভাপতি আ হ ম ওয়ালি উল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশন জগন্নাথপুর উপজেলা সভাপতি দেলোয়ার হোসেন,কলকলি ইউনিয়ন সেক্রেটারি সামিউজ্জামান,মুহিদুর রহমান তালুকদারসহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন যুক্তরাজ্য প্রবাসী নুরুল আমিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুনামগঞ্জ-৩ ( জগন্নাথপুর-শান্তগঞ্জ) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট ইয়াসীন খান একজন নিবেদিত সমাজকর্মী। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করলে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত হবে।




