শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কমিটি গঠন ও ত্রাণ বিতরণ অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২৫, ৭:১৪:৫২ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘সবার জন্য প্রত্যাশা’। এ উপলক্ষে উপজেলার পাথারিয়া ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে শনিবার দুপুরে গণিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পাথারিয়া ইউনিয়ন শাখার সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এবং আজির উদ্দিন ও হর গোপালের যৌথ সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের সভাপতি ছাদিকুর রহমান ছাদিক।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন ভূঁইয়া, জয়কলস ইউনিয়ন কমিটির সিনিয়র সদস্য আব্দুস সালাম, পূর্ববীরগাঁও ইউনিয়ন শাখার সহ-সভাপতি আরজু মিয়া, পশ্চিম পাগলা ইউনিয়ন কমিটির প্রস্তাবিত সভাপতি বজলু মিয়া ও আমেরিকা প্রবাসী শওকত আলী।
এছাড়া উপস্থিত ছিলেন গণিগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক ডা. নজরুল মিয়া, আব্দুল মতিন, শওকত মিয়া, মুজিবুর রহমান, মো. রাগিবুল ইসলাম, বজলুর রহমান, মো. আবু বক্কর প্রমুখ।
আলোচনা সভা শেষে শতাধিক অসহায় ও দরিদ্র নারী-পুরুষের মাঝে ৫ কেজি করে চাল বিতরণ করা হয়।




