বাংলাদেশ মেডিকেল স্টুডেন্ট সোসাইটির সুনামগঞ্জ মেডিকেল কলেজ শাখার কার্যক্রম উদ্বোধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ৫:২৫:৫১ অপরাহ্ন
বাংলাদেশ মেডিকেল স্টুডেন্ট সোসাইটি এর সুনামগঞ্জ মেডিকেল কলেজ শাখার কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার এর উদ্বোধন করেন অধ্যক্ষ অধ্যাপক ডা. মোশতাক আহমেদ ভুঁইয়া।
এতে একাডেমিক কো-অর্ডিনেটর সহাযোগী অধ্যাপক ড. এম এ কাইয়ুম সহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। সম্প্রতি এই কলেজ শাখা কমিটি গঠিত হয়।সজীব আহমেদকে সভাপতি এবং ফাহাদ বিন সিদ্দিককে সাধারণ সম্পাদক এবং মিনহাজুল ইসলামকে কো-অর্ডিনেটর করে ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।
উল্লেখ্য যে, এটি একটি আন্তর্জাতিক মেডিকেল ছাত্র কল্যাণ বিষয়ক সংগঠন।




