স্পীডবোটের বহর নিয়ে সুনামগঞ্জে কেন্দ্রীয় যুবদল নেতার ৩১ দফার প্রচার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২৫, ৯:০৫:০৫ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি : রাষ্ট্র গঠনে বিএনপির ৩১ দফা কর্মসূচির প্রচারের লক্ষ্যে সুনামগঞ্জের তাহিরপুরে অর্ধশতাধিক স্পীডবোটের মাধ্যমে নৌযাত্রা করেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মাহবুবুর রহমান।
আজ শুক্রবার দিনব্যাপী জেলার জামালগঞ্জ উপজেলা থেকে নৌযাত্রা শুরু করে তাহিরপুর উপজেলার বাঁধাঘাট পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার পথ অতিক্রম করে বিভিন্ন গ্রামে ৩১ দফার প্রচারণা করা হয়। বিকালে বাঁধঘাট বাজারে এক পথসভায় বক্তৃতা করেন যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান।
এসময় তিনি বলেন, ফেব্রূয়ারিতে জাতীয় নির্বাচনকে নিয়ে কিছু রাজনৈতিক দল ষড়ড়ন্ত্র করছে। ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা নির্বাচনে পিআর চায়। দেশের মানুষ পিআর বুঝে না। তারা চায় জনগনের প্রতিনিধি। তিনি বলেন, বিএনপিতে চাঁদাবাজের স্থান নেই। বিএনপি হচ্ছে গণমানুষের দল। আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে চাঁদাবাজদের শক্ত হাতে দমন করা হবে।
এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




