মৌলভীবাজারে নিজ বাসা থেকে স্কুলছাত্রীর মৃতদেহ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৫, ৩:০০:১১ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শহরের আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী হাবিবা বেগমের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাত সাড়ে ৮ টায় শহরের বেড়িরচড় এলাকার নিজ বাসা থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।
জানা যায়, স্কুল ছাত্রী হাবিবা ওই বাসার জাহাঙ্গীর মিয়ার মেয়ে। তারা রাঙ্গামাটি জেলার বাসিন্দা। খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানার এসআই আবু সাহিদ তৌহিদ লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মাহবুবুর রহমান বলেন, রাতে খবর পেয়ে আমরা ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।




