কোন ষড়যন্ত্রই ধানের শীষের বিজয় ঠেকাতে পারবে না : এম এ মালিক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৫, ৪:৫৭:২৫ অপরাহ্ন
সিলেট-৩ আসনে ধানের শীষের মনোনিত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেছেন, ভেদাভেদ ভুলে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। কোন ষড়যন্ত্রই ধানের শীষের বিজয় ঠেকাতে পারবে না। তিনি বলেন, আমাদের লক্ষ্য একটাই- ধানের শীষের বিজয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি আনুগত্য রেখে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যই হবে বিজয়ের চাবিকাঠি।
গতকাল রোববার সিলেটের বালাগঞ্জে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। এম এ মালিক বলেন, ঐক্যই হলো শক্তি। আমরা যদি এক হই, তাহলে কোনো শক্তি আমাদের বিজয় ঠেকাতে পারবে না।
সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর বিএনপির সহ-সভাপতি রিয়াসাদ আজিম হক আদনান।
বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রাব্বানীর সভাপতিত্বে ও বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ও সিলেট জেলা বিএনপির ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক আলাউদ্দিন রিপনের যৌথ পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক লোকমান আহমদ, সহক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বখতিয়ার আহমেদ ইমরান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, সিলেট জেলা মহিলা দলের সহসভাপতি সুফিয়া জমির ডেইজিসহ, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি




