ডাকাতির প্রস্তুতিকালে শিবেরবাজার থেকে মোটরসাইকেলসহ আটক ২
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৫, ৩:২৯:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ডাকাতির প্রস্তুতিকালে শিবেরবাজার এলাকা থেকে বড় চাকু ও মোটরসাইকেলসহ ২ জনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে জালালাবাদ থানাধীন শিবের বাজার ফাঁড়ির পুলিশ হাটখোলা ইউনিয়নের অন্তর্গত বড়ফৌদ এলাকা থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলেন- মো. জাকির মিয়া (৪৩) ও মো আনোয়ার হোসেন (২৫)।
পুলিশ জানায়, বড়ফৌদ এলাকার নজরুল ইসলামের বাড়ি সংলগ্ন পাকা রাস্তার পাশে বাঁশঝাড় পার্শ্ববর্তী অন্ধকারছন্ন স্থানে ডাকাতির প্রস্তুতিকালে বড় চাকু ও মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়। ঘটনাস্থল থেকে আরও ৪/৫ জন পালিয়ে যায়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে জালালাবাদ থানার মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।




