জামেয়া হযরত আবু বকরের দু’দিনব্যাপী ওয়াজ সম্পন্ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২৫, ২:১৮:৩১ অপরাহ্ন
সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন টুকেরবাজার তেমুখীর সাহেবেরগাঁওস্থ জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) এর ২ দিনব্যাপী ৩০তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন সম্পন্ন হয়েছে। গত ১২ ও ১৩ নভেম্বর সাহেবেরগাঁও জামে মসজিদ সংলগ্ন মাঠে এ মহাসম্মেলন শুরু হয়।
বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান মেহমান হিসেবে ২য় দিন বাদ মাগরিব বয়ান পেশ করেন ভারত থেকে আগত হযরত মাওলানা সায়্যিদ মাহমুদ আসআদ মাদানী।
পৃথক অধিবেশনে সভাপতিত্ব করবেন- গণেশপুর মাদরাসার মুহতামিম শায়খ মাওলানা আব্দুল হান্নান গণেশপুরী, মাওলানা শায়খ আব্দুল গফফার রায়পুরী, বেফাক বোর্ড বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা মুছলেহ উদ্দিন রাজু গহরপুরী, ফতেহপুর কামিল মাদরাসার সাবেক প্রিন্সিপাল শায়খ মাওলানা শামসুদ্দোহা, সাবেক শিক্ষক মাওলানা নুরুদ্দিন, টুকেরগাঁওয়ের মাওলানা মোজাহিদুল ইসলাম, জামেয়ার সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দিনসহ আরো অনেক বরেণ্য আলেমগণ।-বিজ্ঞপ্তি




