দিরাইয়ে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৫, ১১:০৩:৩০ অপরাহ্ন
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পূর্বে বহিষ্কৃত সুনামগঞ্জের দিরাই উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাপ মিয়া ও সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ছবি চৌধুরীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, তারা আবেদন করার পর সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক তাদের বিরুদ্ধে গৃহীত বহিষ্কারাদেশ পুনর্বিবেচনা করা হয়। পরবর্তীতে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আজ তাদের বহিষ্কারাদেশ বাতিল করে দলের প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ সিদ্ধান্তের অনুমোদন প্রদান করেন।




