তেমুখীতে ৪ হাজার ৭২৫ কেজি অবৈধ ভারতীয় পেঁয়াজসহ আটক ২
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২৫, ১:৪৯:০৮ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেটের জালালাবাদ থানা এলাকায় ৪ হাজার ৭২৫ কেজি অবৈধ ভারতীয় পেঁয়াজসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার কাঁঠালবাড়ির আব্দুর রহিমের ছেলে মো. নাইম আহমদ (২৫) ও বিশ্বনাথের তবলপুরের দুলাল মিয়ার ছেলে মো. সুজন মিয়া(২৬)।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩ টায় এসএমপির জালালাবাদ থানাধীন বাদাঘাট টু তেমুখিগামী রোডস্থ শাহ খুররম ডিগ্রী কলেজের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১০৫ বস্তা অবৈধ ভারতীয় পেঁয়াজ ও ৩টি পিকআপ গাড়িসহ ২ জনকে আটক করে পুলিশ। ১০৫ বস্তায় ৪ হাজার ৭২৫ কেজি অবৈধ ভারতীয় পেঁয়াজ আটক করা হয়। যার আনুমানিক বাজারমূল্য- ৪ লাখ ২৫ হাজার ২৫০ টাকা।
শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, উক্ত ঘটনার বিষয়ে জালালাবাদ থানায় মামলা করে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।




