দানবীর ড. রাগীব আলীর সাথে জাতীয় দলের সাবেক পেসার নাজমুল হোসেনের সাক্ষাৎ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২৫, ২:১৯:০৭ অপরাহ্ন
ডাক ডেস্ক : সমাজসেবামূলক অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতির অন্যতম পৃষ্টপোষক দানবীর ড. রাগীব আলীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় দলের সাবেক পেসার ও বর্তমানে রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির হেড কোচ নাজমুল হোসেন। গতকাল সোমবার লিডিং ইউনিভার্সিটিতে সৌজন্য সাক্ষাতে মিলিত হন তিনি।
এ সময় বাংলাদেশ স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা ও লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী কোচ নাজমুল হোসেনকে স্বাগত জানান।
মানবসেবায় নিবেদিত প্রতিষ্ঠান রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী বলেন, ক্রীড়াঙ্গনে পশ্চাৎপদ সিলেটকে এগিয়ে নিতেই রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি প্রতিষ্ঠা করেছি। এর অন্যতম লক্ষ্য হচ্ছে সিলেট অঞ্চলের ক্রিকেটের উন্নয়ন, তরুণদের খেলাধুলায় আগ্রহ বৃদ্ধি, যুব উন্নয়ন এবং সামগ্রিক ক্রীড়ার অগ্রগতি।
এ প্রসঙ্গে দানবীর ড. রাগীব আলী বলেন, সম্প্রতি রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির একটি টিম শ্রীলংকায় ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে সুনাম ও সুখ্যাতি অর্জন করেছে। তিনি বলেন, রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির এই অর্জন গোটা বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছে।
কোচ নাজমুল হোসেনকে উদ্দেশ্য করে দানবীর ড. রাগীব আলী বলেন, আপনার মতো ক্রীড়া ব্যক্তিত্ব রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমিতে হেড কোচ হিসেবে যোগদান এই প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করেছে। আগামীদিনের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় রাগীব-রাবেয়া স্পোর্টস একাডেমি সফলতার স্বাক্ষর রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
জাতীয় দলের সাবেক পেসার ও বর্তমানে রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির হেড কোচ নাজমুল হোসেন সময় দেয়ার জন্য দানবীর ড, রাগীব আলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় ভবিষ্যৎ পরিকল্পনা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং দানবীর ড. রাগীব আলীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এসময় লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সচিব ও রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির পরিচালক ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, দৈনিক সিলেটের ডাক এর অতিথি সম্পাদক মো. নজরুল ইসলাম বাসন, লিডিং ইউনিভার্সিটির পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির সহকারী কোচ প্লাবন খান এবং সহকারী কোচ শাহ বিল্লাল খান উপস্থিত ছিলেন।




