সুনামগঞ্জের পাঁচটি আসনে মনোনয়ন দাখিল ৩৯ প্রার্থীর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪৪:১৪ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে সুনামগঞ্জে ৫টি সংসদীয় আসনে জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম, জাতীয় পার্টি, খেলাফত মজলিস, এবি পার্টি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল সমর্থিত ও স্বতন্ত্রসহ ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও নির্বাচনী আসনের সহকারি রিটার্নিং কার্যালয়ে স্ব শরিরের উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।
সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ -মধ্যনগর-ধর্মপাশা) আসনে প্রতিদ্বন্দ্বীতা করতে বিভিন্ন দলের ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন আনিসুল হক ও কামরুজ্জামান কামরুল, বাংলাদেশে জামায়াতে ইসলামী থেকে তোফায়েল আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মোঃ রফিকুল ইসলাম চৌধুরী,বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি থেকে মাওলানা মুজাম্মিল হক তালুকদার, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে হাজী মুখলেছুর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন।
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে প্রতিদ্বন্দ্বীতা করতে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্রসহ ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন নাছির উদ্দিন চৌধুরী ও তাহির রায়হান চৌধুরী, বাংলাদেশে জামায়াতে ইসলামী থেকে শিশির মনির, খেলাফত মজলিস থেকে মো. শাখাওয়াত হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি থেকে নিরঞ্জন দাস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ থেকে শোয়াইব আহমদ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঋতেশ রঞ্জন দেব মনোনয়নপত্র দাখিল করেছেন।
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসন থেকে প্রতিদ্বন্দ্বীতা করতে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্রসহ ৯জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন কয়ছর এম আহমেদ, বাংলাদেশে জামায়াতে ইসলামী থেকে ইয়াসীন খান, খেলাফত মজলিস থেকে শেখ মুশতাক আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে মোহাম্মদ শাহীনূর পাশা চৌধুরী, এবি পার্টি থেকে সৈয়দ তালহা আলম ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. আনোয়ার হোসেন, হুসাইন আহমদ,মাহমুদ আলী, মো. মাহফুজুর রহমান খালেদ তুষার মনোনয়নপত্র দাখিল করেছেন।
সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর ) আসন প্রতিদ্বন্দ্বীতা করতে বিভিন্ন দল ও স্বতন্ত্রসহ মনোনয়নপত্র জমা দিয়েছেন ৯ জন প্রার্থী। এরমধ্যে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন নুরুল ইসলাম, বাংলাদেশে জামায়াতে ইসলামী থেকে মোঃ সামছ উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে শহীদুল ইসলাম,জাতীয় পার্টি থেকে মো. নাজমুল হুদা,বাংলাদেশ খেলাফত মজলিস থেকে মোহাম্মদ আজিজুল হক,লিবারেল ডেমোক্রেটিক পার্টি থেকে মোঃ মাহফুজুর রহমান খালেদ,খেলাফত মজলিস থেকে মো. আমিরুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে দেওয়ান জয়নুল জাকেরীন ও মোহাম্মদ আবিদুল হক, মনোনয়নপত্র দাখিল করেছেন।
এছাড়াও সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনে প্রতিদ্বন্দ্বীতা করতে মনোনয়নপত্র দাখিল করেছেন ৮ জন প্রার্থী। এর মধ্যে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে কলিম উদ্দিন আহমদ মিলল, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে আবু তাহির মুহাম্মদ আব্দুস সালাম, জাতীয় পার্টি থেকে মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ন্যাশনাল পিপলস পার্টি থেকে মোঃ আজিজুল হক, খেলাফত মজলিস থেকে মোহাম্মদ আব্দুল কাদির ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোঃ মিজানুর রহমান চৌধুরী ও মো. সিরাজুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন।
এছাড়াও জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মোহাম্মাদ মোশাহিদ আলী তালুকদার নামে আরেকজন মনোনয়নপত্র দাখিল করলেও বিএনপির দলীয় মনোনয়নপত্র জমা দেননি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেন প্রার্থী ও তাদের সমর্থকরা। তবে আচরণবিধি মেনে নির্দিষ্ট সংখ্যক নেতাকর্মী নিয়ে রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।
এ সময় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে রিটার্নিং কর্মকর্তার সহযোগিতা প্রত্যাশা করেন সম্ভাব্য প্রার্থী।




