তরঙ্গ সমাজকল্যাণ সংস্থার ২য় বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৬, ৭:০৮:২৭ অপরাহ্ন
ডাক ডেস্ক : তরঙ্গ সমাজকল্যাণ সংস্থার ২য় বার্ষিক ওয়াজ মাহফিল শুক্রবার বাদ আসর থেকে মধ্যরাত পর্যন্ত সিলেট নগরীর বায়তুল জান্নাত জামে মসজিদ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বায়তুল জান্নাত জামে মসজিদের সাবেক ইমাম হযরত মাওলানা আব্দুল হাসিব।
মাহফিল উপস্থাপনায় ছিলেন ক্লাবের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোসলেহ উদ্দিন।
ওয়াজ শুরুর আগে মাহফিল উপলক্ষে বাদ জুম্মা শিশু-কিশোরদের মধ্যে ইসলামিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং দোয়া মাহফিলের আগে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
এতে আরও তাফসীর পেশ করেন- বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুশতাক আহমদ খান, হযরত মাওলানা মুফতি মাসুদুর রহমান শরফি (হবিগঞ্জী), বাইতুল জান্নাত জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা হাফিজ শামসুল ইসলাম হাদী জকিগঞ্জী, শাহ আবু তুরাব জামে মসজিদের ইমাম ও খতিব আব্দুল কাদির,হযরত মাওলানা এমদাদ উল্লা মুস্তাফি।
তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা ও সংস্থার কার্যক্রমে যাঁরা গুরুত্বপূর্ণ অবদান রেখে ইতোমধ্যে দুনিয়া থেকে চলে গেছেন- তাঁদের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে এলাকার সার্বিক শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয় এবং যাঁরা অসুস্থ রয়েছেন তাঁদের দ্রুত সুস্থতা লাভের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।
এ সকল দোয়ার মধ্য দিয়ে আখেরি মোনাজাতের মাধ্যমে ওয়াজ মাহফিল শেষ হয়।
উপস্থিত মেহমান, মুসল্লী এবং এলাকাবাসীকে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল হাফিজ শাফী।
শেষে ক্লাব সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম খান নজরুল মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন।




