শীতবস্ত্র বিতরণ
শীতার্ত অসহায়দের সাহায্যে বিত্তবানদের এগিয়ে আসতে হবে : মুক্তাদির
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২৬, ১:০০:৫০ অপরাহ্ন
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে সিলেট নগরীর ৩১নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে গতকাল শুক্রবার দুপুরে মুরাদপুরে এক দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সিলেট-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও ৪নং খাদিমপাড়া ইউনিয়নের সফল সাবেক চেয়ারম্যান মাজারুল ইসলাম ডালিম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, ৪নং খাদিমপাড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ফজলুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, প্রচন্ড শীতে সিলেট অঞ্চলসহ সারাদেশের লোকজন কষ্টে রয়েছেন। বিশেষ করে গরীব ও অসহায় লোকজন শীতে কষ্ট পাচ্ছেন। এই লোকজনদের শীত নিবারনের জন্য সমাজের বিত্তবান ও সচেতন লোকজনদের এগিয়ে আসা জরুরী।
৩১নং ওয়ার্ড বিএনপির সভাপতি তাহির আলীর সভাপতিত্বে ও যৌথ পরিচালনায় আব্দুল কাইয়ুম ও জুনেদ আহমদ, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৩১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, সংগঠনিক সম্পাদক শাহাজান আহমদ ও শাহেদ আহমদ, নুর উদ্দিন, মুরাদপুর পাড়া কমটির আহবায়ক ফটিক মিয়া, সোনাপুর পাড়া কমিটির আহবায়ক মইন উদ্দিন, আরিজ মিয়া, রুহেল আহমদ, রুবেল আহমদ, রাসেল আহমদ, ফেরদৌস আহমদ, রেহাদ আহমদ, মাওলানা তোফায়েল আহমদ, রাজন আহমদ, খাইরুল আহমদ, রায়হান আহমদ, বিলাল উদ্দিন, নুর ইসলাম, আলমগীর হোসেন, রাসেল আহমদ, ইমন আহমদ, ভুটু মিয়া, জাকির হোসেন, মনজুর ইসলাম রনি, শরিফ উদ্দিন, বাবুল আমহদ, শামিম আহমদ প্রমুখ।
বাংলাদেশ প্রথম নারী প্রধানমন্ত্রী, সাবেক তিন তিন বারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন কামনা মুফতি মাওলানা তোফায়েল আহমদ ওসমানী।-বিজ্ঞপ্তি

