সিলেট গ্যাস ফিল্ডস লি:-এ ১০ কর্মকর্তা কর্মচারীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৬, ৮:০১:১১ অপরাহ্ন
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড- এর অবসর গ্রহণকারী ১০ জন কর্মকর্তা ও কর্মচারীদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের প্রধান কার্যালয়ের অফিসার্স রিক্রিয়েশন ক্লাবে আয়োজিত এঅনুষ্ঠানে অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ব্যবস্থাপক সুলতানা নাজনীন খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মোঃ আব্দুল জলিল প্রামানিক।
প্রধান অতিথি বিদায়ী কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘ চাকুরী জীবনের বর্ণাঢ্য কর্ম সময়ের স্মৃতিচারন করেন ও তাঁদের অবসর জনিত বিদায় পরবর্তী তাদের সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবনের পরিবারের সাথে সুন্দর ও আনন্দময় জীবন অতিবাহিত হওয়ার প্রত্যাশা কমনা করেন।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিরা হলেন- হিসাব ও অর্থ বিভাগের মহাব্যবস্থাপক পান্না লাল ধর, সার্ভিসেস ডিভিশন মহাব্যবস্থাপক মোঃ ফরিদুল হুদা,
হিসাব ও অর্থ বিভাগের মহাব্যবস্থাপক জিএম তারেক, সার্ভিসেস অ্যান্ড ট্রান্সপোর্ট সার্ভিসেস ডিভিশনের উপ-মহাব্যবস্থাপক মোঃ মহসীন মিঞা, হরিপুর ফিল্ড অপারেশন ডিভিশন ভান্ডার উপ-ব্যবস্থাপক মোঃ সাইফুল্লাহ, হিসাব, হিসাব ও অর্থ বিভাগের সহকারী ব্যবস্থাপক মোঃ আব্দুল মোমেন, প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট পিএন্ডডি ডিভিশন সহকারী কর্মকর্তা মোঃ মনসুর আলী, কেন্দ্রীয় ভান্ডার শাখা টিএস ডিভিশনের অফিস সহকারী, মোঃ ফরমান আলী, হরিপুর ফিল্ডসের জেনারেটর অপারেটর দেলোয়ার হোসেন, নিরাপত্তা শাখার সার্ভিসেস ডিভিশনের জুনিয়র নিরাপত্তা হাবিলদার, মোঃ ইসমাইল আলী।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন (এনজিএল এন্ড এলপিজি) মহাব্যবস্থাপক প্রকৌশলী মোঃ শাহজাহান আলী, মহাব্যবস্থাপক (টিএস), প্রকৌশলী
প্রকৌশলী নিপুন চন্দ্র সমাদ্দার, মহাব্যবস্থাপক (অপারেশন) এ কে এম আলমগীর আজাদ, মহাব্যবস্থাপক (আরডিএম) অতিরিক্ত প্রকৌশলী জীবন শান্তি সরকার, উপমহাব্যবস্থাপক (নিরীক্ষা) মোঃ শাহে আলম, সিলেট গ্যাস ফিল্ডস লি: কর্মচারী ইউনিয়ন (সিবিএ)’র সভাপতি প্রদীপ কুমার শর্মা, সাধারণ সম্পাদক মোঃ উসমান আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান বিদায়ী কর্মকর্তা কর্মচারীগণের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।




