সিলেট-৬ আসনে প্রার্থিতা ফিরে পেলেন হাফিজ ফখরুল ইসলাম
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৬, ১২:৫২:০১ অপরাহ্ন
ডাক ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের পঞ্চম দিনে প্রার্থিতা ফিরে পেলেন হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম।
জমিয়তে ইসলাম বাংলাদেশ-এর এই নেতা সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) থেকে মনোনয়ন প্রত্যাশী থাকলেও আসনটি ছেড়ে দিয়েছে তার দল। কিন্তু তিনি বিদ্রোহী প্রার্থী হয়েছেন এ আসন থেকে।
জানা গেছে, মনোনয়ন বাছাইয়ে ফখরুল ইসলামের মনোনয়নত্র অবৈধ ঘোষণা করেছিলেন সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সারোয়ার আলম। স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ভোটারদের স্বাক্ষরের শর্তে প্রাথমিক বাছাইয়ে উৎরে যেতে পারেননি এই জমিয়ত নেতা। তবে পরে নির্ধারিত সময়ে তিনি ইসিতে আপিল করেন এবং এর ভিত্তিতে গতকাল বুধবার প্রার্থিতা ফিরে পান।




