নানা ষড়যন্ত্র করছে একটি দল, জনগণকে সজাগ থাকতে হবে : অ্যাড. এমরান চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৬, ৯:০৭:৫৮ অপরাহ্ন
গত দুদিন (বুধ ও বৃহস্পতিবার- ১৪ ও ১৫ জানুয়ারি) গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। এছাড়া বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিনভর অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন এলাকার স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় মুরুব্বি ও প্রতিনিধিত্বশীল ব্যক্তি এবং যুবসমাজের সঙ্গে সৌজন্যসাক্ষাৎ করে মতিবিনিময় করেছেন। এছাড়া উন্নয়বঞ্চিত বিভিন্ন এলাকাও পরিদর্শন করেছেন তিনি।
এসব অনুষ্ঠান ও মতবিনিময়কালে বক্তব্য রাখতে গিয়ে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- আপনারা ইতোমধ্যে দেখতে পেরেছেন, ইসলাম নামধারী একটি রাজনৈতিক দল বিগত স্বৈরশাসকের মতো ক্ষমতায় যেতে নানা কূট-কৌশলের পথ বেছে নিচ্ছে। ইতোমধ্যে পোস্টাল ব্যালট পেপারের আসন বিন্যাস ও জাল ব্যালট পেপার ছড়িয়ে দেওয়ার বিষয়টি সামনে এসেছে। বিএনপি এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের কাছে এসব বিষয়ে অভিযোগ জানিয়েছে। এদের ব্যাপারে দেশের জনগণকে সজাগ থাকতে হবে এবং সব ষড়যন্ত্র রুখে দিতে হবে। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করা হলে এর সমুচিত জবাব দিবেন দেশের জনগণ।
এর আগে বুধবার বিকালে বিয়ানীবাজারের চারখাই ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়ার মাগফিরাত এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের কল্যাণ কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন এমরান আহমদ চৌধুরী।
বাদ আসর চারখাই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ফেনগ্রামের বিশিষ্ট মুরুব্বি মতাই মিয়ার বাড়িতে আয়োজিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাসিব।
চারখাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সায়েক আহমদের পরিচালনায় মাহফিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বিশিষ্ট মুরব্বি তোতা মিয়া, আব্দুর নুর মিয়া, সলাম মিয়া, সলাই মিয়া, সিরাই মিয়া, সমছু মিয়া, ইউপি সদস্য পারভেজ আহমদ, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুকন উদ্দিন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক ডালিম আহমদ, বিএনপি নেতা ইসলাম উদ্দিন, মাতাব উদ্দিন, ছাত্রদল নেতা আশিক আহমদ।
এর আগে চারখাই ইউনিয়নে এমরান আহমদ চৌধুরীর কুশল ও মতিবিনময়কালে সিলেট জেলা বিএনপির অর্থ সম্পাদক তওহিদ আহমদ তালুকদার, ২নং চারখাই ইউনিয়ন বিএনপির সভাপতি মক্তদির আলী, সহ-সভাপতি শিপলু আহমদ, ফয়জুর রহমান ও নিজাম উদ্দিন সিকদার, সাধারণ সম্পাদক সায়েক আহমদ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক বাবর আহমদ চৌধুরী, রুবেল আহমদ, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ, সিলেট জেলা যুবদলের সহ-সাংস্কৃতিক সম্পাদক জাবের আহমদ, মৎস-বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ, বিয়ানী বাজার সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবু সুফিয়ান, ২নং চারখাই ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়াদ আহমদ রাজা, ইউনিয়ন জাসাসের সহ সাংগঠনিক সম্পাদক আলিম আহমদ হৃদয়।
এদিকে, বিএনপি প্রধান তারেক রহমানের সিলেট সফর সফল করার লক্ষ্যে মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যার পর গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনে উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন দলের প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।




