কানাইঘাটের সাবেক উপজেলা চেয়ারম্যান মুমিন চৌধুরী আর নেই
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২৬, ৪:৫৪:১৮ অপরাহ্ন
কানাইঘাট (সিলেট) থেকে নিজেস্ব সংবাদদাতা : কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়ে ছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে ৩ মেযে ও ১ ত্স্তী সহ অসংখ্য আন্তীয স্বজন রেখে মারা যান তিনি।
মুমিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাটবাসী হারালো একজন সদালাপী, ও সাদা মনের মানুষকে। প্রবাস জীবনে পরিশ্রম করে তিনি দুই হাতে অর্থ উপার্জন করেছিলেন। কিন্তু সেই উপার্জনের বড় একটি অংশই ব্যয় করেছেন দেশের অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে।
মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গত দুই দিন ধরে তিনি আমেরিকার নিউইয়র্কে একটি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন। অবশেষে গতকাল রোববার বাংলাদেশ সময় রাত ৯ টা ৪০ মিনিটের সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মুমিন চৌধুরীর গ্রামের বাড়ী কানাইঘাট পৌরসভার দুর্ভপুর গ্রামে।




