কুলাউড়ায় খরার কবলে চা শিল্প ও বোরো ফসল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০২৬, ৩:২৩:১৮ অপরাহ্ন
কুলাউড়া অফিস : এ বছর কুলাউড়া উপজেলার লংলা ভ্যালির ২৩ টি চা বাগান খরার কবলে পড়েছে। ৪ মাসের অধিক সময় ধরে বৃষ্টিপাত না হওয়ার কারণে চা গাছগুলি দুর্বল হয়ে পড়েছে। কচি গাছগুলি মরে যাচ্ছে এবং পুরাতন গাছ পাতা গজাচ্ছে না। ২০২৫ সালের প্রথম বৃষ্টি ছিল ৩০ জানুয়ারি ও শেষ বৃষ্টি হয় ৬ নভেম্বর। তখন মোট বৃষ্টিপাত ছিল ৯১.৬৭ ইঞ্চি। এবছর সব বাগানের চা পাতা চয়ন শুরু হয়নি। দীর্ঘ খরার প্রভাবে কোথাও কোথাও গাছের পাতা ঝরে পড়ছে ও ডালপালা শুকিয়ে যাচ্ছে।
লংলা ভ্যালির চেয়ারম্যান উত্তরভাগ চা বাগানের ম্যানেজার লোকমান চৌধুরী, গাজীপুর চা বাগানের ম্যানেজার জয়ন্ত ধর ও মেরিনা চা বাগানের ম্যানেজার কামরুজ্জামান জানান, খরার প্রকোপের কারণে চা গাছের রোগবালাই বৃদ্ধির আশঙ্কা রয়েছে। তারা আরো জানান, বাগানের জলাধারগুলো শুকিয়ে যাচ্ছে বিধায় চা আবাদে সেচ কার্য ব্যাহত হচ্ছে। ফলে চায়ের উৎপাদন মারাত্মকভাবে হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থা আরো কিছুদিন অব্যাহত থাকলে চায়ের উৎপাদন মারাত্মকভাবে বিঘিœত হবে।
এদিকে, উপজেলার অপেক্ষাকৃত উঁচু স্থানগুলোর বোরো ফসল পানির অভাবে মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। পাশর্^বর্তী ছড়াগুলি শুকিয়ে যাওয়ায় চাষীরা বোরো ক্ষেতের পানি সেচের ব্যবস্থা করতে পারছে না। কৃত্রিম উপায়ে কিছু কিছু জমিতে পানির ব্যবস্থা করলেও তা প্রয়োজনের তুলনায় অতি নগন্য। আগামী ১ সপ্তাহের মধ্যে বৃষ্টিপাত না হলে চা এবং বোরো ধান চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন অভিজ্ঞ মহল।




