বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থদের মধ্যে জামায়াতে ইসলামীর ঢেউটিন বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০২৬, ৭:২৭:৫৩ অপরাহ্ন
সিলেটের বিশ্বনাথ উপজেলায় সাম্প্রতিক সময়ে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবার সমুহের মধ্যে ঢেউটিন বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলা শাখা। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে বিশ্বনাথ উপজেলা সদরের হযরত ওমর ফারুক (রাঃ) একাডেমি মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার লামাকাজী, খাজাঞ্চী ও রামপাশা ইউনিয়নের শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১২টি পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করা হয়।
ঢেউটিন বিতরণী অনুষ্ঠানের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা জামায়াতের মজলিসে শুরার সদস্য ও বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভ্যাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী। সভা পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ মতিউর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা অফিস সেক্রেটারি মোহাম্মদ আব্দুল কাইয়ুম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা মজলিসে শুরার সদস্য বিশ্বনাথ পৌরসভা আমীর এইচ এম আখতার ফারুক।
এছাড়া বক্তব্য রাখেন পৌরসভা জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান, সেক্রেটারি জাহিদুর রহমান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার বাবুল মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রহিম, বায়তুলমাল সেক্রেটারি মোহাম্মদ আশিকুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশ্বনাথ উপজেলা সভাপতি আব্দুল মালিক, মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য হাফিজ মোহাম্মদ আলী, গিয়াস উদ্দিন সাদী, লামাকাজী ইউনিয়ন জামায়াতের আমীর মোহাম্মদ আব্দুল আলী, দেওকলস ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শামিম আহমেদ মেম্বার , দৌলতপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রুবেল আহমেদ, দশঘর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবুল বশর, বিশ্বনাথ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাঈদুল ইসলাম, পৌরসভার সাবেক কাউন্সিলর প্রার্থী রফিকুল ইসলাম ফিরুজ, পৌরসভা জামায়াতের শুরা সদস্য এখলাসুর রহমান, জামায়াত নেতা আব্দুল গফফার ও আব্দুল আহাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।




