পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বালাগঞ্জের ইফতার মাহফিল অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০২৬, ১১:১৫:৫৩ অপরাহ্ন
শাবি প্রতিনিধি : দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজে অধ্যয়নরত বালাগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, বালাগঞ্জ’র (পিইউএসএ,বি) উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) উপজেলার সরকারি দ্বারকানাথ উচ্চ বিদ্যালয়ে সংগঠনের তৃতীয় কার্যনির্বাহী পরিষদ কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের বর্তমান ও সাবেক সদস্যরা অংশগ্রহণ করেন।
সংগঠনের সভাপতি নাঈম আহমদ শুভর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সভাপতি আশরাফুল আলম ইমন, সাবেক সহ-সভাপতি আতিক আহসান ভূইয়া তানভীর, সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত ধর অপু, বর্তমান সহ-সভাপতি সানজিদা নওরিন সুবর্ণা এবং সাংবাদিক এ এস রায়হান প্রমুখ।
সভাপতির বক্তব্যে নাঈম আহমদ শুভ বলেন, “শুরু থেকেই আমাদের সংগঠনের লক্ষ্য ছিল বালাগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের জন্য একটি শক্তিশালী সহায়ক প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে তারা সঠিক দিকনির্দেশনা, অভিজ্ঞতা এবং অনুপ্রেরণা পাবে। আমরা শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহায়তাই নয়, বরং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নেটওয়ার্কিং এবং ক্যারিয়ার গাইডেন্স নিয়েও কাজ করছি। সাবেক নেতৃবৃন্দ ও এলাকার গুণীজনদের ধারাবাহিক সহযোগিতাই আমাদের এগিয়ে যাওয়ার মূল শক্তি। ভবিষ্যতেও আমরা আরও বড় পরিসরে শিক্ষার্থীদের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।”
এসময় অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।



