শ্রীমঙ্গলে মাইক্রোবাস–সিএনজি সংঘর্ষে নিহত-১, আহত- ৪
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ ২০২৬, ৮:০৯:১৮ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের সিরাজনগর এলাকায় আজ সোমবার (৩০ মার্চ) বিকেল আনুমানিক পৌনে পাঁচটার দিকে একটি হাইএক্স মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির মাইক্রোবাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং অটোরিকশার যাত্রীসহ অন্তত চারজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং আহতদের দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণ ও নিহত ব্যক্তির পরিচয় জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।




