দিরাইয়ে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ ১৩টি পরিবারেরকে সহায়তা প্রদান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০২৬, ৮:১০:২১ অপরাহ্ন
দিরাই প্রতিনিধি : দিরাইয়ে ঘুর্ণিঝড়ে ক্ষতি গ্রস্থ ১৩ টি পরিবারের মধ্যে ঢেউটিন সহ প্রয়োজনীয় গৃহ নির্মান সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী। নাছির উদ্দিন চৌধুরী বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হওয়া মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বর্তমান সরকার সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে সবসময় সচেষ্ট। দিরাই ও শাল্লার কোনো মানুষ যেন কষ্টে না থাকে, সেজন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন নাছির উদ্দিন চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিব সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি নাছির উদ্দিন চৌধুরী বলেন,আমার সপ্ন ছিল হাওর অধ্যসিত উপজেলাকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে কিন্তুু বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার কারনে তা করতে পারিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে নির্বাচিত করেছেন, তাদের আশা প্রত্যাশা অনেক। জীবনের শেষ প্রান্তে এসে তাদের কাঙ্ক্ষিত আশা প্রত্যাশা পূরণ করতে সকলের সহযোগিতা পেলে দিরাই উপজেলাকে আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে পারবো। প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্য নাছির চৌধুরী বলেন, এই উপজেলার যত প্রকার প্রতিবন্ধকতা রয়েছে তা আমি মহান জাতীয় সংসদে উত্থাপন করবো।
প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড জনগণের দুর্গরায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান। উপজেলা পর্যায়ের উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে তিনি প্রশাসনের পাশে থাকবেন বলে জানান। বিভিন্ন দফতরের প্রয়োজন ও চাহিদা লিখিত আকারে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতরের সাথে সমন্বয়ের মাধ্যমে সমস্যা সমাধানে উদ্যোগ নেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি জিয়াউল ইসলাম সৌরভ, দিরাই থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী, উপজেলা প্রকৌশলী মোঃ ইফতেখার হুসেন, দিরাই কৃষি অফিসার মনোরঞ্জন অধিকারী, দিরাই স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার ডা: প্রশান্ত দাস উপস্থিত ছিলেন।



