শাল্লায় সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে- ২
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২৬, ৯:০২:১৬ অপরাহ্ন
শাল্লা (সুনামগঞ্জ) থেকে সংবাদদাতা : সুনামগঞ্জের শাল্লা উপজেলার ইছাকপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়িয়েছে। ঘটনাস্থলে পায়েল মিয়া নিহত হওয়ার পর, গুরুতর আহত তাহেরা বেগম (৩২)-কে স্বজনরা উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শাল্লা থানার এসআই শওকত আলী।
এর আগে গত মঙ্গলবার দুপুরে গ্রামের সাইদুর রহমান ও শফি মিয়া (শফিউল মেম্বার) গ্রুপের মধ্যে এই রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। এতে আলকাস মিয়া (৫০) নামে আরও একজন গুরুতর আহত হন।



