তাড়ল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক অমলেন্দু চৌধুরী আর নেই
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২৬, ৬:১৯:৪২ অপরাহ্ন
ডাক ডেস্ক : সুনামগঞ্জের অন্যতম প্রাচীণ শিক্ষা প্রতিষ্ঠান দিরাই উপজেলার তাড়ল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক অমলেন্দু চৌধুরী আর নেই। তিনি গত শনিবার রাতে সিলেট নগরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮২ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন,ছাত্র- ছাত্রী রেখে গেছেন। তার স্ত্রী অনিন্দিতা চৌধুরী দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা। শিক্ষক অমলেন্দু চৌধুরীর পিতা রসময় রায় চৌধুরী ছিলেন দিরাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বড় ভাই রণদা প্রসাদ চৌধুরী দিরাই সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
তিনি দীর্ঘদিন তাড়ল উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে অমলেন্দু চৌধুরীর মৃত্যুতে তাড়ল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি সাংবাদিক কাউসার চৌধুরী গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।



