বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নাতুন চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালাম
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০২৬, ৮:৫১:২৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. আবদুস সালাম। আজ শনিবার (২০ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখার সহকারী সচিব মোহাম্মদ আলমগীর হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘The Bangladesh Red Crescent Society Order, 1973 (President’s Order No 29 of 1973)’-এর ধারা ১০(১) এ প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি ব্যারিস্টার মো. আবদুস সালামকে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করেছেন। নবনিযুক্ত চেয়ারম্যান ব্যারিস্টার মো: আবদুস সালাম আগামী তিন বছর এই মানবিক ও সেবামূলক সংস্থার শীর্ষ পদে থেকে তাঁর দায়িত্ব পালন করবেন।
ব্যারিস্টার মো. আবদুস সালাম বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা। এর আগে তিনি যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।




