অংকুর সাহিত্য পাঠাগার’র ৩ যুগ পূর্তিতে বিভিন্ন কর্মসূচি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২৬, ১০:৩৯:৩৮ অপরাহ্ন
টুলটিকরের অংকুর সাহিত্য পাঠাগার-এর ৩ যুগ পূর্তি উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ হয়। পাঠাগার এর ৩৬ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, স্বাস্থ্যসেবা ও ডায়াবেটিস পরীক্ষা কর্মসূচি সম্পন্ন হয়েছে। শনিবার টুলটিকর গাজী বুরহান উদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জ্ঞানচর্চার পাশাপাশি মানবকল্যাণে অবদান রাখার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচিতে ৪২০ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ১০৫ জনকে স্বাস্থ্যসেবা এবং ১৫০ জনের ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
কর্মসূচি উপলক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট উইমেন্স কলেজ হাসপাতালের পরিচালক মো. কাপ্তান হোসেন। সভাপতির বক্তব্য রাখেন অংকুর সাহিত্য পাঠাগারের সভাপতি মুজাম্মেল হোসেন ইমন।
পাঠাগারের সভাপতি মুজাম্মেল হোসেন ইমনের সভাপতিত্বে এবং কবি কামাল আহমদ ও প্রচার সম্পাদক অমিত হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন টুলটিকর জামে মসজিদের মোতাওয়াল্লি জুনেদ আহমদ, ৩২ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ ফরহাদ হোসেন, ২৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সুহিন, অভিনেতা বেলাল আহমদ মুরাদ, পাঠাগারের প্রতিষ্ঠাতা ছড়াকার সাজ্জাদ আহমদ সাজু, প্রতিষ্ঠাতা সম্পাদক সাইফুদ্দিন আহমদ সাবিল, উপদেষ্টা কয়েস আহমদ সাগর ও টুলটিকর পঞ্চায়েত কমিটির সভাপতি মো. কাবুল আহমদ, টুলটিকর এলাকার মুরব্বি শরীফ আহমদ ও আরিফুজ্জাম আরিফ, হাজী মোহাম্মদ শফিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সফিকুল ইসলাম, গাজী বুরহান উদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা বেগম, শিক্ষক বিমল দাস, সিলেট ব্লাড ডোনেশনের উপদেষ্টা আবুল বাসার বাদশা, কুশিঘাট প্রতিশ্রুতি সমাজকল্যাণ সংস্থার সভাপতি শাহীন আহমদ এবং উপদেষ্টা পিয়ার উদ্দিন পিয়ার।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সংশ্লিষ্ট ব্যক্তি ও সংগঠনের প্রতিনিধিদের সম্মাননায় ক্রেস্ট প্রদান করা হয়। বিজ্ঞপ্তি



